২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার

সিলেট নগরীর বারুতখানার একটি হোটেল থেকে বুধবার সকালে মো. মুহিবুর রহমান নামে এক বোর্ডারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সিলেট, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর বারুতখানার একটি হোটেল থেকে বুধবার সকালে মো. মুহিবুর রহমান নামে এক বোর্ডারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুহিবুর রহমান সিলেট জেলা বারের এক আইনজীবীর মুহরি। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কদমতলী গ্রামে। সিলেট কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) খুর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে হোটেল তাজমহলের ৩১৪ নম্বর কক্ষ থেকে মুহিবুরের লাশ উদ্ধার করা হয়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।" বিছানার চাদর ফ্যানের হুকের সঙ্গে বেধে মুহিবুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা খুর্শেদ আরো জানান, গত ২০ দিন ধরে হোটেলের ওই কক্ষে মুহিবুর বোর্ডার হিসেবে অবস্থান করছিলেন। বুধবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১০ ঘ.