২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের দুর্ঘটনা তদন্তে ৩টি কমিটি

জয়পুরহাটে ট্রেন- ট্রাক দুর্ঘটনার বিষয় তদন্তের জন্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা ফেব্র"য়ারী ১৮( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে ট্রেন- ট্রাক দুর্ঘটনার বিষয় তদন্তের জন্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের উপ-সচিব (রেল প্রশাসন) মোহাম্মদ শামসুল কিবরিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পাঁচদিনের মধ্যে রিপোর্ট দেবে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলিকম্যুনিকেশন প্রকৌশলী অসীম তালুকদারকে প্রধান করে ৫ সদস্যের তাৎক্ষণিক ঘটনা তদন্ত কমিটি এবং প্রধান প্রকৌশলী (পশ্চিম) আনহার মাহমুদকে প্রধান করে ৪সদস্যের বিস্তারিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিই দুইদিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট পেশ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪৫ঘ.