২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাসে তল্লাশি: ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর স্ট্যান্ডের কাছে বুধবার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সাভার, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর স্ট্যান্ডের কাছে বুধবার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তারা হলেন, মো. জামিল আলী (১৯) ও মো. রাকিব (২২)। তাদের দু'জনের বাড়ি রাজশাহী জেলার চারঘাটা থানার তাতারপুরে। র‌্যাব-৪ এর সাভার ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম বলেন, "ঢাকাগামী একটি বাসে করে নিষিদ্ধ ফেন্সিডিলের বড় চালান আনা হচ্ছে- এ খবর পেয়ে আমরা এমপি সাপারি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটক করি।" এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল