ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- খিলক্ষেত থানা পুলিশ মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৫৫) লাশ উদ্ধার করেছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে খিলক্ষেতের একটি রাস্তার পাশ থেকে গলা কাটা অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খিলক্ষেত ওভার ব্রীজের কাছে তিনি মারা যান।
উপ-পরিদর্শক নুরুজ্জামান মল্লিক জানান, এলাকার লোকজন ওই মহিলাকে পাগল বলতো।
এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/২১১৭ঘ.
bdnews24