২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. মমতাজ উদ্দিন এমএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ এমএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ এমএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন। চেয়ারপার্সন আইয়ুব কাদরীর সভাপতিত্বে এসএমই ফাউন্ডেশনের পরিচালকদের এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার ফাউন্ডেশনের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস-এর পরিচালক ড. মমতাজ উদ্দিন আহমেদ অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করবেন। ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই অর্থনীতিবিদ ৩৭ বছর ধরে শিক্ষকতা ও গবেষণা করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১০০ঘ.