২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১০

জয়পুরহাটে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে মঙ্গলবার দুপুরে কমপক্ষে ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে মঙ্গলবার দুপুরে কমপক্ষে ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে জয়পুরহাটের কাশিয়াবাড়ি নামক স্থানে গেটবিহীন একটি রেল ক্রসিংয়ে ২৪ ডাউন রকেট মেইল ট্রেন ও বালু বোঝাই একটি ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ট্রাকটি ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। পুলিশ, র‌্যাব, বিডিআর ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্য়ক্রম শুরু করেছে। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৪৭ ঘ.