বাগেরহাট, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে সোমবার সকালে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় চার শতাধিক লোক ঢাল, সড়কি, দা, লাঠি ইত্যাদি মারাত্মক দেশি অস্ত্র ব্যবহার করে। বাগেরহাটের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৪৭ জনকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের ১৫জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- শিকদার আওলাদ আলী (৬৫), শুক মিঞা (৩০), রবিউল (৩২), মাহামুদ কাজী (৩৫), খসরু কাজী (২৫), আবুল কাশেম চৌধুরী (২৫), জাহিদ শিকদার (২৮), আতাহার শিকদার (২৮), কুটি শিকদার (৩৫), রিপন কাজী (২৫), ওসিকর কাজী (৩০), মিঠু কাজী (২৮), পাশান লস্কর (৩৭), আজিজুর রহমান (৩২) ও লায়েক কাজী (২১)। এদের মধ্যে শেষের ১০ জন মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা থানা হেফাজতে রয়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে আছেন- কালাম চৌধুরী (৪০), কামরুল চৌধুরী (৪০), শাজাহান কাজী (৪১), শাওন কাজী (২৪), জামাল জমাদ্দার (৩৫), শুকুর কাজী (১৮), শরিফুল কাজী (২২), আহাদ চৌধুরী (৩৫), এরশাদ (৪৫), নূর ইসলাম (১৫), তাইজুল (২৬), মোশা চৌধুরী (৬৭), গোলাম (৪০), চুন্নু চৌধুরী (৪৫), দেলোয়ার (৪০), একরাম মোল্লা (৩৫), মিকাইল (২৫), সাজেদুল (২৫), বাঁশি চৌধুরী (৮৫), আকিজ চৌধুরী (২৫) ও এনায়েত (৭২), হায়াত আলী (৩০), হুমায়ন কবীর চৌধুরী (৬০), মিটু চৌধুরী (৫০), নিজাম চৌধুরী (২৪), ইয়াসিন চৌধুরী (২২), ইস্রাফিল চৌধুরী (৪০), পাগল মোল্যা (৪০), নুরু মিয়া (৫৫), কেরামত মোল্যা (৬০), খোকন মোল্যা (২০), আদীল চৌধুরী, (২২), বদু চৌধুরী (২৬), ছাত্তার (৬০), আয়ুব কাজী (৬৫), জাফর (৪৫), কাওছার (৫০), মোজাহিদ (১৮), মকফার চৌধুরী (৪২), আনোয়ার চৌধুরী (৪৪)।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী জানান, সিংগাতী গ্রামের শিকদার আওলাদ আলী ও কাবুল চৌধুরী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি জানান, পুলিশ মোল্লাহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ১০ জনসহ ১৫ জনকে আটক করেছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীনদেরও আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়ালিদ হোসেন বলেন, সামাজিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের কারণে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোপালগঞ্জ প্রতিনিধি পুলিশ ও সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জানান, সংঘর্ষে কমপক্ষে দেড় শতাধিক লোক আহত হয়েছে।
মোল্ল
bdnews24