২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রি:জেনারেল মোহাম্মদ মাহবুবুল হাসান এনএসআই'র নতুন পরিচালক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল হাসানকে এনএসআই'র পরিচালক নিয়োগের জন্য তার চাকরি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এই রদবদল করা হয়। এছাড়া রোববার আট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের কর্মকর্তাসহ আরো কিছু পদে রদবদল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/১৯৫৮ঘ.