২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ শ' অভিযোগ নিয়ে অনুসন্ধান ও মামলার তদন্ত করছে দুদক

অর্থ আত্মসাত, ঘুষ গ্রহণ, অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনসহ এক হাজার ছয় শ'রও বেশি দুর্নীতির অভিযোগ অনুসন্ধান এবং মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অর্থ আত্মসাত, ঘুষ গ্রহণ, অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনসহ এক হাজার ছয় শ'রও বেশি দুর্নীতির অভিযোগ অনুসন্ধান এবং মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বিভিন্ন অভিযোগে গত প্রায় দুই বছরে এক হাজার ২ শ' ১৬ টি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে এক শ' ৫৬ টি মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল এই তথ্য জানান। তিনি বলেন, "বর্তমানে দুদক ৮ শ' ৮টি অভিযোগের অনুসন্ধান এবং ৮ শ' ৩৬টি মামলার তদন্ত করছে। এছাড়াও ৪ শ' ৩৬ জনকে তাদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে। এর মধ্যে হিসাব দাখিল করেছেন ৩ শ' ৩৫ জন। আরও ৯০ জন হিসাব দাখিলের অপেক্ষায় রয়েছেন। ১১ জন সম্পত্তির হিসেব দাখিল করেননি।" হানিফ ইকবাল বলেন, ২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর দায়িত্ব নেওয়ার পর কমিশন এক হাজার ২ শ' ১৬ টি মামলা দায়ের করেছে। এর মধ্যে এক শ' ৫৬টি মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এছাড়া ৫ শ' ২১ টি মামলা বিচারাধীন। এর মধ্যে ঢাকায় ১'শ ৮১ টি এবং ঢাকার বাইরে রয়েছে ৩ শ' ৪০ টি। তিনি জানান, মামলাগুলোর মধ্যে দুদক দায়ের করেছে ৪ শ' ৪২ টি। আর ৭ শ' ১০ দায়ের করেছে পুলিশ। বাকিগুলো করেছে অন্যান্য সংস্থা। দুদক মহাপরিচালক বলেন, "৬ শ' ৪৫ টি মামলায় উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছিলেন। এরমধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৩ শ' ১ টি মামলার। বাকি ৩ শ' ৪৪ টি মামলায় স্থগিতাদেশ বহাল রয়েছে।" তিনি বলেন, "১ শ' ৫১ টি মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া ঢাকার ৫টি বিশেষ জজ আদালতে বর্তমানে ৮১ টি মামলার বিচার কাজ চলছে।" হানিফ ইকবাল বলেন, "দুদক আইন সংশোধনের জন্য যে প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হয়েছিল, সে ব্যাপারে ব্যাখ্যা চেয়ে তা দুদকের কাছে ফেরত পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তা আবার সরকারের কাছে পাঠানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/এসকে/১৯৪৪ঘ.