২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ পুলিশ পরিদর্শককে এএসপি

পুলিশের ১৪ জন পরিদর্শককে পদোন্নতি দিয়ে সহকারি পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। তাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 07:07 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ১৪ জন পরিদর্শককে পদোন্নতি দিয়ে সহকারি পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। তাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে একথা জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের সাইফুল ইসলামকে র‌্যাবে, ঢাকা সিআইডি'র আমজাদ হোসেনকে ঢাকা সিআইডিতে, ঢাকার সিআইডি'র আতিয়ার রহমানকে ঢাকা বিশেষ শাখায় (এসবি), ঢাকা এসবি'র এসএম আব্দুর রহমানকে র‌্যাবে, ঢাকা সিআইডি'র শামসুজ্জোহা খানকে কুড়িগ্রাম সদরে, পটুয়াখালীর ফারুক আহমেদকে ঢাকা মহানহগর পুলিশে, ঢাকা সিআইডি'র আকবর হোসেনকে ঢাকা মহানগর পুলিশে, পার্বত্য খাগড়াছড়ির রুহুল আমিন সিদ্দিকীকে চট্টগ্রাম মহানগর পুলিশে, চট্টগ্রাম জেলার মো: মইনুদ্দিনকে ঢাকা মহানগর পুলিশে, যশোর জেলার আব্দুল মতিনকে পঞ্চগড় সদরে, ময়মনসিংহের ইউছুফ আলী মোল্লাকে ঢাকা সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল সালামকে ঢাকা সদরে, ঢাকা এসবি'র রবিউল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে এবং ঢাকা সিআইডর আমিনুর রহমানকে ঢাকা মহানগর পুলিশে সহকারি পুলিশ কমিশনার ও সহকারি পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৩০৩ ঘ.