২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার এলাকায় রোববার সকালে ট্রাক চাপায় মারা গেছে শরিফুল ইসলাম শিমুল (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার এলাকায় রোববার সকালে ট্রাক চাপায় মারা গেছে শরিফুল ইসলাম শিমুল (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার মিঠাবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ওই গ্রামের কবি নজরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, সকাল ৯টার দিকে বাবার সঙ্গে বাইসাইকেলে চড়ে পরীক্ষা কেন্দ্র কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিল শিমুল। কুমিরা বাজারে পৌঁছালে ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ন- ৮০৮০) পেছন থেকে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে শিমুল ও তার বাবা দুজনে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। ট্রাকটি শিমুলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়। ওসি জানান, উত্তেজিত ছাত্র-জনতা ধাওয়া করে ট্রাক ও তার চালককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। ট্রাক ও চালক আলমগীর হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলায় হয়েছে থানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪১ ঘ.