রাজশাহী, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধের একটি মামলায় রাজশাহীর মোহনপুর উপজেলায় শুক্রবার ভোরে দুই জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহনপুরের ডাইংপাড়া বেড়াবাড়ি এলাকার দাউদ হোসেন (৭০) এবং নুরে আনোয়ার (৬৫)। এ দুজনকে তাদের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
দেশে নিয়মিত মামলায় যুদ্ধাপরাধী গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) শাহাবুদ্দিন খান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিলন জানান, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বীরসইল এলাকার দিনমজুর মেজারুল শেখের দায়ের করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেজারুল শহীদ মুক্তিযোদ্ধা বশির উদ্দিন শেখের ছেলে।
ওসি সাংবাদিকদের জানান, এলাকায় এরা জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
গত বছর ২২ জুন মেজারুল শেখ রাজশাহী অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে ১৯ কথিত যুদ্ধাপরাধীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানা পুলিশকে নির্দেশ দেয়।
পুলিশ তদন্ত শেষে গত বছর ১৩ সেপ্টেম্বর এজাহারটি মামলা হিসাবে রেকর্ড করে।
এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চের পর পবা উপজেলার মদনহাটি এলাকার শফিউল
bdnews24