২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্য অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে 'যুদ্ধাপরাধী বিচার বিষয়ক নাগরিক কমিশন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্য অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে 'যুদ্ধাপরাধী বিচার বিষয়ক নাগরিক কমিশন'। শুক্রবার নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি গোলাম রাব্বানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে তাকে এসংক্রান্ত একটি সুপারিশমালা দেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিক কমিশন আইনমন্ত্রীকে 'ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) আইন -১৯৭৩' অনুযায়ী অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর আহবান জানায়। কমিশন বলেছে, '৭৩ সালের আইনেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এজন্য জাতিসংঘ কিংবা অন্য কোনো আর্ন্তজাতিক সংস্থার কাছে যাওয়ার প্রয়োজন নেই। আইনমন্ত্রী নাগরিক কমিশন প্রতিনিধিদলকে জানান, জাতীয় সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এসকে/২২০৩ঘ.