ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র শনিবার থেকে দেওয়া হবে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে শনিবার বেলা ১১ টায় মনোনয়নপত্র দেওয়া শুরু করবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফূল ইসলাম।
বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র দেওয়া হবে এবং চলবে বুধবার পর্যন্ত।
প্রতিটি মনোনয়নপত্রের দাম ধরা হয়েছে দশ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/এসকে/২১৫৪ঘ.
bdnews24