চাঁদপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কয়েকটি বাজার থেকে শুক্রবার সকালে ১৫০ কেজি জাটকা আটক করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হকের নেতৃত্বে শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার গাজীপুর, ছোট হলদিয়া, পাঁচানী চৌরাস্তা বাজার, গজরা বাজার, কলাকান্দা বৌবাজার, মোহনপুর, এখলাসপুর ও ছেংগারচর বাজারে এ অভিযান চালানো হয়।
মৎস্য কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাটকা রা কার্যক্রম ২০০৯ বাস্তবায়ন উপলে শুক্রবার মতলব উত্তরের বিভিন্ন বাজারে ঝটিকা অভিযান চালানো হয়। ওইসব বাজারে বিক্রেতাদের কাছ থেকে ১৫০ কেজি জাটকা আটক করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো মামলাও হয়নি।
তিনি বলেন, "আটক করা জাটকা উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24