২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদীয়া মুসলিম জামা'তের বার্ষিক সম্মেলন শুরু

আহমদীয়া মুসলিম জামা'তের তিন দিনের বার্ষিক সম্মেলন শুক্রবার বকশি বাজার কার্যালয়ে শুরু হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আহমদীয়া মুসলিম জামা'তের তিন দিনের বার্ষিক সম্মেলন শুক্রবার বকশি বাজার কার্যালয়ে শুরু হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জামা'তের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব আহমদীয়া জামা'তের বর্তমান খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ (আই.) এর বাণী পড়ে শোনান তার প্রতিনিধি মাওলানা মোহাম্মদ ইনাম ঘোরী। খলিফা ইসলামের বাণী সকলের কাছে পৌঁছে দেওয়ারও আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ''আল্লাহর দর্শন হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে পাওয়া সম্ভব। তার জীবনাদর্শ আমাদের অনুসরণ করতে হবে। ইসলামের পথে চলতে হবে। ভালোবাসা ও পারস্পরিক সহানুভূতির মধ্য দিয়ে নিজেদের মধ্যে শান্তি স্থাপন করতে হবে। তাহলেই কেবল শান্তির সন্ধান পাওয়া যাবে।'' এটি আহমদীয়া মুসলিম জামা'ত বাংলাদেশের ৮৫তম বার্ষিক সম্মেলন। পরিচিত মূলত জলসা নামে। বকশি বাজার কার্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের শনিবার বিকালে বক্তব্য রাখার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৭৪৩ঘ.