বান্দরবান, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান শহরের কাছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী বহনকারী বাস খাদে পড়ে সংঘটিত দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৯ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে এক ছাত্রীর বাবা-মা রয়েছেন।
আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এদের মধ্যে ৩০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বনভোজন শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম ফেরার পথে বান্দরবান শহর থেকে এক কিলোমিটার দূরে বান্দরবান-কেরানীহাট সড়কের মানুর টেক এলাকায় বাসটি উল্টে রাস্তার পাশের প্রায় ৩০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। ওইদিন সকালে চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা পাঁচটি বাসে করে বান্দরবানে বনভোজনে গিয়েছিল।
নিহতদের স্মরণে তিন দিনে শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, দুই অভিভাবক এবং অর্থনীতি বিভাগের ছয় শিক্ষার্থী মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজনই ছাত্রী।
প্রিয়াসী মুৎসুদ্দী (২১) নামে অপর এক ছাত্রী দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর হেম সেন লেইনের সাহাবুদ্দিন কলোনির তেমিও মুৎসুদ্দীর মেয়ে।
নিহত শিক্ষার্থীরা হলেন- রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের আলী নবীর কন্যা ও নতুন তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আলী (২৩), রাউজান ডাবুয়া গ্রামের রতন মল্লিকের মেয়ে একই বর্ষের পাপড়ি মল্লিক (২১), নগরীর পাহাড়তলী থানাধীন আমবাগান এলাকার সৌমিত্র চক্রবর্তীর মেয়ে শান্তা চক্রবর্তী (২২), নগরীর মোগলটুলি এলাকার নাজির পাড়ার বাসিন্দা চন্দন কুমার বড়
bdnews24