সিলেট, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় ইউরোপীয় কমিশন (ইসি) বাংলাদেশকে ১৩ কোটি ইউরো (১৩০ মিলিয়ন) সহায়তা দেবে বলে জানিয়েছেন কমিশনের মিশন প্রধান ও রাষ্ট্রদূত ড. স্টিফেন ফ্রয়েন।
তিনি বলেন, "মানবাধিকার প্রতিষ্ঠা ইসির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির একটি অপরিহার্য অংশ। কেননা আমরা মনে করি মানবাধিকার ও গণতন্ত্র একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।"
বৃহস্পতিবার দুপুরে সিলেটের শহরের একটি হোটেলে হিউম্যান রাইটস রোড শো উদ্বোধনকালে ড. স্টিফেন এ কথা বলেন।
তিনি বলেন, "মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় ইসি ২০০৭-১৩ মেয়াদে বাংলাদেশকে ১৩ কোটি ইউরো দেবে। এ সহায়তা বাংলাদেশে ইসির মোট আর্থিক সহায়তার শতকরা ২৫ শতাংশ।"
ড. স্টিফেন জানান, ২০০৭ সালে এ সহায়তা কার্যক্রম শুরু হয়। নারী ও শিশু পাচার রোধ, জন্ম নিবন্ধন, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় এই অর্থ ব্যয় হচ্ছে।
সুইডিশ দূতাবাস ও ইউরোপীয় কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ রোড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুইডিশ রাষ্ট্রদূত ব্রিট এফ হগস্ট্রম, ইউরোপীয় কমিশনের বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি চার্লস হুয়াইটলি, ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি জন রাইয়ান ও সুইডিশ দূতাবাসের কাউন্সিলর কারিন ওহম্যান।
মানবাধিকারের সঙ্গে গণতন্ত্রের সম্পর্কের কথা উল্লে
bdnews24