ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে যোগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলামের চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলির এ আদেশ দেওয়া হয়।
বিকেলে কাজী আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে যোগ দিতে তার চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব পদে নিয়োগ পান। একজন দ ও মেধাবী আমলা হিসেবে পরিচিত কাজী আমিনুল ইসলাম শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৯৮১ সালের ব্যাচে তিনি প্রথম স্থান অর্জন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এএল/এইচএ/১৭৫৮ ঘ.
bdnews24