চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১১ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)--- নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় দু'টি বাড়িতে অভিযান চালিয়ে ত্রিশ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার গভীর রাতে আবাসিক এলাকার ২ নম্বর রোডের ২১১ নম্বর বাড়ির তৃতীয় ও চতুর্থ তলা এবং ২/ক রোডের ৩৪ নম্বর বাড়ির পঞ্চম তলায় এ অভিযান চালানো হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উভয় বাসা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয় বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা।
অভিযানকালে বিটিআরসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে র্যাব জানিয়েছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/টিআর/২০৪৯ঘ.
bdnews24