২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেক হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি

সম্মানী ভাতা বাড়ানোর দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১২৬ জন শিক্ষানবিস চিকিৎসক বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

রাজশাহী, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- সম্মানী ভাতা বাড়ানোর দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১২৬ জন শিক্ষানবিস চিকিৎসক বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এ কারণে রোগিরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক রোগিকে হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা যায়। শিক্ষানবিস চিকিৎসক নাজমুল হক বলেন, সম্মানী ভাতা সাড়ে ছয় হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করার দাবিতে গত ২০ জানুয়ারি তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল র্র্র্র্কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য সচিবকে স্মারকলিপি দেন। কিন্তু দাবি না মানায় তারা কর্মবিরতি পালনে বাধ্য হচ্ছেন। এর আগে এ দাবিতে গত ২০ ফেব্র"য়ারি তারা এক ঘণ্টার কর্মবিরতি এবং মেডিকেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মো. ইকবাল বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। দুর্ভোগে পড়া রোগিদের একজন হলেন রাজশাহীর মোহনপুরের মর্জিনা বেগম। দুপুরে পেটের ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে যান। কিন্তু শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতির খবর পেয়ে তিনি শহরের একটি সেরকারি ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালে কয়েকেদিন আগে ভর্তি হওয়া পাবনার নগরবাড়ির রাশেদা জানান, এমনিতেই ডাক্তারদের ঠিকমতো পাওয়া যায় না। তার ওপর আবার কর্মবিরতি শুরু হয়েছে। এখন একেবারেই চিকিৎসা বন্ধ হয়ে আছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫৪ঘ.