ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত প্রত্যেক সেনা-কর্মকর্তার পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে।
শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে জরুরি প্রয়োজন মেটানোর জন্য সেনা বাহিনীর তহবিল থেকে নিহতদের প্রত্যেকটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এএনএস/টিআর/০১১৬ ঘ.
bdnews24