২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সংঘর্ষের ঘটনায় নয় শ্রমিক গ্রেপ্তার, তিনটি মামলা

রংপুর শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোটর শ্রমিকদের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় শনিবার নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শ্রমিকদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

রংপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - রংপুর শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোটর শ্রমিকদের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় শনিবার নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শ্রমিকদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে। সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন বিবদমান দুটি গ্র"পকে নিয়ে রোববার বৈঠক ডেকেছে। টার্মিনালের কর্তৃত্ব ও মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদল শ্রমিকের সংঘর্ষে অন্তত ৬০ আহত হন। এর আগে গত বুধবার আরেক দফা সংঘর্ষে আহত হয়েছিলেন ৪০ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ছয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষের সময় টার্মিনাল এলাকার দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ব্যবসায়ীরা শুক্রবার সন্ধ্যায় ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করে নিরাপত্তার দাবি জানান। ব্যবসায়ী নেতারা দোষীদের গ্রেপ্তারেরও দাবি জানান। গ্রেপ্তার নয় শ্রমিক হলেন- শাহাজাহান (৩৮), মোকলেছার রহমান ওরফে মোহাব্বত হোসেন (৪০), মাসুদ রানা (৩২), সেলিম (৩৫), কাফি (৩৬), লিটন (২৮), মিলন (২৭), রহমত আলী মিঠু (২৯) ও শাহিনুর রহমান (২৬)। এ নয়জনকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের উপর হামলার অভিযোগে কোতয়ালি থানার উপ-পরিদর্শক আব্দুর রহীম বাদি হয়ে একটি এবং মটর শ্রমিক নেতা সোলায়মান আলম ও শাহীন বাদি হয়ে অপর দুটি মামলা করেন বলে ওসি জানান। তিনি জানান, তিন মামলায় শতাধিক শ্রমিককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার নয়জন তিনটি মামলারই আসামি। রংপুরের জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, মোটর শ্রমিক ইউনিয়নের বিবদমান দু'গ্রপের সঙ্গে রোববার তার দপ্তরে বৈঠক হবে। তিনি বলেন, "বাস টার্মিনালে আর কোনভাবেই কোন সংঘাত বরদাশত করা হবে না।" বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.