ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান আরেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম পদত্যাগ করেন।
মঙ্গলবার রাতে সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিয়া আহমেদকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ওই সূত্র জানায়, দিন-দু'একের মধ্যেই তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী সপ্তাহের শুরুতেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন।
একই প্রতিষ্ঠানকে একাধিক লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়ার কারণে কয়েক বিলিয়ন ডলারের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বিটিআরসি স
bdnews24