বাগেরহাট, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বিশ্ব উষ্ণায়ন রোধ এবং পরিবেশ রক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি'- এ স্লোগান নিয়ে বাগেরহাটে মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মেলা।
বাগেরহাট জেলা প্রশাসন আয়োজিত এ মেলায় জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক ক্লাব অংশ নিচ্ছে।
সকালে ১০টার দিকে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে খুলনা বিশ্ব বিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. ওবায়দুল্লাহ হান্নান মেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অপরূপ চৌধুরী, মেলা আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক বুলবুল কবীর।
মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে- বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৬ ঘ.
bdnews24