ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে গত ২ ফেব্র"য়ারি মুক্তিযোদ্ধা সংসদ দখলের প্রতিবাদ জানিয়ে তা উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ২০০১ সালের নির্বাচিত কমিটির কর্মকর্তারা।
আগামী ১০ ফেব্র"য়ারির মধ্যে সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ না নিলে আহাদ চৌধুরীর অপসারণে ২০০১ সালের নির্বাচিত কমিটির সদস্যরা ওইদিন দখলমুক্ত করার জন্য সংসদ কার্যালয়ের সামনে সমাবেশ করবেন বলে ঘোষণা দেওয়া হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় ইসমাত কাদির গামা, নাজমুল হাসান পাখি, বাহার সালাহউদ্দিন বীর বিক্রম, শামসুদ্দোহা চৌধুরী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবুল কাশেমসহ কেন্দ্রীয় কমিটির ৩৯ জনের মধ্যে ২৬ জন নির্বাচিত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ২০০১ সালের কমিটিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীকে 'দুর্নীতির দায়ে অভিযুক্ত, স্বার্থান্বেষী ও সুযোগ সন্ধানী ও দখলদার' হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যালয় থেকে তাকে (আহাদ চৌধুরী) উচ্ছেদ করে নিয়মতান্ত্রিভাবে গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কমিটি গঠন করা এখন সময়ের দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২২৩৯ঘ.
bdnews24