২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঠাকুরগাঁও, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রাজ্জাক বালিয়াডাঙ্গী উপজেলার ঠগবস্তি গ্রামের ভেলসু মোহাম্মদের ছেলে। ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস শাহেদ কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রোববার সকাল পৌণে ৭টার দিকে রাজ্জাক ভারতের প্রবেশের চেষ্টা করলে সীমান্তের ৩৮২ নম্বর পিলারের কাছে বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। জাহাঙ্গীর জানান, রাজ্জাক একজন গরু ব্যবসায়ী। গরু আনার জন্য তিনি সীমান্তের ওপারে যান। সোমবার বিএসএফ তার লাশ ফেরত দিতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.