২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরে ধর্মঘট, আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক ট্রাক ফেরত এবং বাংলাদেশ পুলিশের হাতে আটক ট্রাক চালক ও হেলপারের মুক্তির দাবিতে স্থানীয় আমদানি-রপ্তানিকারক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 08:32 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক ট্রাক ফেরত এবং বাংলাদেশ পুলিশের হাতে আটক ট্রাক চালক ও হেলপারের মুক্তির দাবিতে স্থানীয় আমদানি-রপ্তানিকারক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, "গত বুধবার বৈধ কাগজ-পত্রসহ পাথর নিয়ে একটি ট্রাক (ঝিনাইদহ ট ১১-০৫২০) আখাউড়া স্থলবন্দর দিয়ে মাল নামানোর জন্যে ভারতের কাস্টমস এলাকায় প্রবেশ করে।" তিনি বলেন, "অজ্ঞাত কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ট্রাকটিকে আটক করে চালক হাফিজ উদ্দিন এবং হেলপার বাবুল মিয়াকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ এ দু জনকে আখাউড়া পুলিশের হাতে সোপর্দ করে।" মনির হোসেন বলেন, "ট্রাক ফেরত এবং চালক ও হেলপারকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।" আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটকদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদলতে পাঠানো হয়েছে।" তিনি আর কিছু জানাতে রাজি হননি। আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রাক চালক ও তার সহকারীর কাছে বাংলাদেশি মুদ্রা পাওয়ায় ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের অনুরোধে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/১৪২৯ঘ.