২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হবে: হিযবুত তাহরির

হাজার বছর আগের খিলাফতের অনুসরণে শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষিত লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত দল হিযবুত তাহরির বলেছে, অতীতের সরকারগুলোর মত বর্তমান সরকারও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাজার বছর আগের খিলাফতের অনুসরণে শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষিত লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত দল হিযবুত তাহরির বলেছে, অতীতের সরকারগুলোর মত বর্তমান সরকারও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে। এর কারণ হিসেবে সংগঠনটি চিহ্নিত করেছে পুঁজিবাদী ব্যবস্থার ত্র"টিকে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের ইস্পেরিয়াল হোটেলে 'বাংলাদেশের দ্রব্যমূল্য সংকটের সমাধান: ইসলামের অর্থনৈতিক মডেল' শীর্ষক এক সেমিনার ও মুক্ত আলোচনায় এ কথা বলা হয়। মূলবক্তব্যে সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র মহিউদ্দীন আহমেদ দ্রব্যমূল্য সঙ্কটের সমাধানে ইসলামের অর্থনৈতিক মডেল অনুসরণের আহ্বান জানান। মহিউদ্দীন আহমেদ বলেন, ' অতীতে বাংলাদেশের কোন সরকারই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে পারেনি।" তিনি অভিযোগ করে বলেন, জিনিসপত্রের দাম কমাবার অঙ্গীকার করে ক্ষমতায় আসা বর্তমান সরকার ইদানিং তা পাশ কাটানোর চেষ্টা করছে। বিদ্যমান মুদ্রা নীতিও প্রাথমিকভাবে বাজারের মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির জন্য দায়ী বলে তিনি মন্তব্য করেন। সেমিনারে বলা হয়, কৃষি খাতে স্বর্নিভরতা অর্জনে খিলাফত সরকার খাস জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন,অব্যবহৃত জমি পুনর্বন্টনও কৃষি উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন উদ্যোগ নেবে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা (সিনিয়র উপদেষ্টা) ও সিনিয়র সদস্য মাওলানা আব্দুল রাকিব খান এবং আবু হামযা মো. আল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০০৩ঘ.