জামালপুর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের টাকা নেওয়ার সময় জেলার সরিষাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার রাত ১০টায় আবদুল হাই নামের অপহরণকারীদের এক হোতাকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে ৪ ব্যবসায়ীকে।
এক মহিলাসহ ৫ গরু ব্যবসায়ীকে আটক করে তারা এই মুক্তিপণের টাকা দাবি করে। আটকের ৪৮ ঘন্টা পর তাদের উদ্ধার করা হলো। অপহরণকারীরা দেড় লাখ টাকা দাবি করেছিল।
এই টাকা আদায়ের সময় অপহরণকারীদের হোতা আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়।
তবে পুলিশ এখনো মহিলাকে-জিম্মিকে উদ্ধার করতে পারেনি। তাকে উদ্ধার করার জন্য সরিষাবাড়ি ও কাজিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।
সরিষাবাড়ি থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরু নিয়ে সিরাজগঞ্জ যাওয়ার সময় মানিকার চরের ব্যবসায়ী জয়নাল, রিপন, হামিদ ও কাশেমকে মঙ্গলবার রাতে কুমারপাড়া থেকে অপহরণ করা হয়। তারা তাদের জিম্মি করে দেড় লাখ টাকা মুক্তিপণও দাবি করে।
এছাড়া কেনি বেগম নামের আরো এক মহিলা কাজিপুর থানার কাজল গ্রামে জিম্মি হিসেবে আটক রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, তাকে উদ্ধার করার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৪৪৬ঘ.
bdnews24