বাগেরহাট, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --মাদারীপুরের টেকেরহাট এলাকা থেকে উপকুল রক্ষী বাহিনীর সদস্যরা বৃহষ্পতিবার এক হাজার ঘনফুট সুন্দরী কাঠ আটক করেছে। তবে কোন কাঠ পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
মংলাস্থ উপকুল রক্ষী বাহিনীর (কোষ্টগার্ড) পশ্চিম অঞ্চলের লে: কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপনে সংবাদ পেয়ে উপকুল রক্ষীদের একটি দল টেকেরহাটের কাঠপট্টিতে পৌছে দিনভর অভিযান চালিয়ে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এক হাজার ঘনফুট সুন্দরী কাঠ আটক করে।
তিনি জানান, উপকুল রক্ষীদের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৩৪ঘ.
bdnews24