ঢাকা, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খুলনার খালিসপুরের রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছিল ১১৩ বছর বয়সী মনু মিয়াকে। অথচ ভিক্ষা করার কথা নয় তার। স্থানীয় ক্রিসেন্ট জুট মিলের কর্মহীন শ্রমিক মনু মিয়ার ওভারটাইম বাবদই পাওনা ছিল ৬৫ হাজার টাকা!
'পাট বাংলাদেশের সোনালি আঁশ এবং আমাদের জাতীয় সম্পদ'-পাঠ্যপুস্তকে এই বাক্যটি পড়ে বড়ো হয়েছে যে দেশের কয়েকটি প্রজন্ম সেদেশে পাটশিল্পের আজ এমনই অবস্থা।
মনু মিয়ার ভাগ্যে কী ঘটেছে তা জানা হয়নি আলোকচিত্রী মুনেফ ওয়াসিফের। তিনি হয়তো বেঁচে আছেন, হয়তো নেই। তবে ওয়াসিফের ক্যামেরায় ধরা আছে তার বিষন্ন, অন্তর্ভেদী চোখ দুটি। সে চোখের দৃষ্টিতে যে শূন্যতা আর হাহাকার তা যেন বাংলাদেশের একদা-সমৃদ্ধ পাটশিল্পের আজকের দুর্দশারই প্রতিচ্ছবি।
দৃক এর চলমান ছবি মেলার অংশ হিসেবে আয়োজিত 'পাটের মৃত্যু আখ্যান' (ইংরেজি শিরোনাম 'ব্লাড স্পি
bdnews24