২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ ও চাঁদাবাজি মামলায় চাঁপাইনবাবগঞ্জে ছয় জনের কারাদণ্ড

অপহরণ ও চাঁদাবাজি মামলায় ছয় জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ ও চাঁদাবাজি মামলায় ছয় জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনুপ কুমার গোস্বামী বুধবার এ রায় দেন। আসামিরা হল- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের কাইয়ুম, এমরুল, আব্দুল মান্নান, ইউসুফ আলী, মো. রানা এবং প্রসাদপুর গ্রামের বাবু। এদের মধ্যে বাবু পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, আসমিরা ২০০১ সালের ১৫ জুন ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে ঘাটনগরের আব্দুল লতিফকে মকরমপুর ঘাট থেকে অপহরণ করে। এরপর তাকে মাইক্রোবাসে নাচোলের আখিলাপাড়া নিয়ে বেদম মারধর করে ফেলে দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। পরদিন ১৬ জুন লতিফ গোমস্তাপুর থানায় ছয় জনকে অভিযুক্ত করে চাঁদাবাজি ও অপহরণ মামলা দায়ের করেন। এদিকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের অপর একটি আদালত একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হৃষিকেস সাহা বুধবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর লাহাপাড়ার মো. কাইয়ুম। মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত কাইয়ুম স্ত্রী ময়না খাতুনের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে প্রায়ই নির্যাতন চালাত। এতে অতিষ্ঠ হয়ে ময়না ২০০৭ সালের ১ আগস্ট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.