২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-লাকসাম রুটে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

যাত্রীবাহী বাস লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়ায় বুধবার চাঁদপুর-লাকসাম রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাসটি ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে আবার ট্রেন চলাচল স্বভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

চাঁদপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবাহী বাস লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়ায় বুধবার চাঁদপুর-লাকসাম রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাসটি ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে আবার ট্রেন চলাচল স্বভাবিক হয়। হাজীগঞ্জ রেল স্টেশন মাস্টার কাজী শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ (বুধবার) দুপুর দেড়টার দিকে চাঁদপুর থেকে কচুয়াগামী একটি যাত্রীবাহী বাস হাজীগঞ্জের কৈয়ারপুল এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালের একটি খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ট্রেন লাইনের ওপর উঠে বিকল হয়ে পড়ে। তিনি বলেন, "এ সময় চাঁদপুর থেকে সাগরিকা নামের একটি লোকাল ট্রেন লাকসামের উদ্দেশে যাত্রা শুরু করলেও বাস দুর্ঘটনার কারণে শাহতলী রেলস্টেশন এলাকায় আটকা পড়ে।" কুমিল্লা থেকে আসা ক্রেন দিয়ে বাসটি সরিয়ে নিলে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে এ রুটে রেল চলাচল আবার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.