২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির সাক্ষাৎকার গ্রহণ শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের দু'দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ মঙ্গলবার দুপুরে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ সাক্ষাৎকার চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

কুমিল্লা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের দু'দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ মঙ্গলবার দুপুরে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ সাক্ষাৎকার চলছে। গত ১ ফেব্র"য়ারি বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে বহিরাগতদের হামলায় ১০ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়। ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান বাদী হয়ে আট জনকে আসামি করে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ গিয়াসউদ্দিন নামের এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পরদিন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আবু জাফরকে আহবায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুল আরেফীণ ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমজাদ হোসেনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। অধ্যাপক আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (সোমবার) আমি কয়েকজন ছাত্রের সঙ্গে কথা বলেছি। আজ (মঙ্গলবার) ও আগামীকাল প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেওয়া হবে।" তিনি আরও জানান, মঙ্গলবার কুমিল্লার স্থানীয় দৈনিক রূপসী বাংলায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার শিকার ছাত্র, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীকে তদন্ত কমিটির সামনে এসে সাক্ষাৎকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গল ও বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রক্টর কার্যালয়ে এ সাক্ষাৎকারের স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মজিবুর রহমান জানান, গত ১ ফেব্র"য়ারি অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র এবং স্থানীয় গিয়াসউদ্দিনের সঙ্গে ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র শোভনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে গিয়াসউদ্দিন পার্শ্ববর্তী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ছাত্রদল নেতা আবদুল্লাসহ ১২/১৪ জন মটরসাইকেলে ক্যাম্পাসে এসে শোভনকে মারধর করে। এ সময় অন্য শিক্ষার্থী এবং গ্রামবাসীরা এগিয়ে এলে তাদেরও পেটায় তারা। এতে শিক্ষার্থীসহ ১৫ জনরে মতো আহত হয়। আহতদের মধ্যে রয়েছে- লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের মাসুম, ব্যবস্থাপনা প্রথম বর্ষের রাজীব, মশিউর ও সোহেল কায়সার, দ্বিতীয় বর্ষের মহিন, স্থানীয় গ্রামবাসী আব্দুর রাজ্জাক ও মোস্তফা কামাল। এদের মধ্যে তিনজনকে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মজিবুর রহমান জানান, ঘটনার পরপরই ছাত্ররা গিয়াসউদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার, আসামিদের গ্রেপ্তার এবং সহকারী প্রক্টর অধ্যাপক সোলেয়মানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এবং ক্লাস ও পরীক্ষা বর্জন করে। ঘটনার দিন রাতেই রেজিস্ট্রার মজিবুর রহমান বাদী হয়ে আট জনকে আসামি করে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হল- সদর দক্ষিণ থানা ছাত্রদল সভাপতি এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি আব্দুল্লাহ, মহিন, আউয়াল, শরীফ, আলালাল, রাসেল, মাহবুব ও আলম। এদের মধ্যে মহবুবকে পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৭ ঘ.