২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচিত দুই স্কুল রক্ষায় চট্টগ্রামে ১০ ফেব্র"য়ারি ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্র ইউনিয়ন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন দু'টি স্কুল ভেঙ্গে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ঘোষণা থেকে সরে না এলে আগামী ১০ ফেব্র"য়ারি চট্টগ্রামে স্কুল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম সিটি কর্পোরেশন দু'টি স্কুল ভেঙ্গে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ঘোষণা থেকে সরে না এলে আগামী ১০ ফেব্র"য়ারি চট্টগ্রামে স্কুল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন। অপর্ণাচরণ ও কৃঞ্চকুমারী স্কুল ভেঙ্গে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে মঙ্গলবার বিকালে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত ছাত্র-শিক্ষক-অভিভাবক ও পেশাজীবী সংহতি সমাবেশ থেকে ধর্মঘটের এই ডাক দেয়া হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্কুল দুটি রক্ষায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে।" প্রধানমন্ত্রীও বিষয়টি দেখতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। ছাত্র ইউনিয়ন আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দেয়া সত্ত্বেও ভবন নির্মাণের ক্ষেত্রে মেয়র ও সংস্থার উর্ধতন কর্মকর্তাদের অনড় অবস্থান রহস্যজনক। সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, বাকবিশিস নেতা অধ্যাপক অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হোসাইন কবীর, মাছুম আহমেদ, সংস্কৃতিকর্মী রাশেদ হাসানসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি প্রীতম দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্কুল দু'টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু সিটি কর্পোরেশনের অনড় অবস্থানের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই।" তিনি বলেন, অবিলম্বে সিটি কর্পোরেশন তার অবস্থান থেকে সরে আসার ঘোষণা না দিলে আগামী ১০ ফেব্র"য়ারি চট্টগ্রামে স্কুল ছাত্র ধর্মঘট পালন করা হবে। আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এরই মধ্যে 'শিক্ষাবান্ধব বহুতল ভবন নির্মাণ হবেই' বলে স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দিয়েছেন। সর্বশেষ মঙ্গলবার স্থানীয় দৈনিকে 'বাণিজ্যিক ভবন নয়, শিক্ষাবান্ধব ভবন নির্মাণ করা হবে' জানিয়ে সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বিজ্ঞাপন ছাপানো হয়েছে। বিজ্ঞাপনে প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যক্ষ রওশন আক্তার হানিফ বলেন, "উন্নয়নবিরোধী একটি শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে। শিক্ষার মতো একটি পবিত্র বিষয়কে নিয়ে তাদের হীনমন্যতা অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে।" এতকিছুর পরও একটি সৎ উদ্যোগকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যাবে না বলে দাবি করে তিনি বলেন, "তাই অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন ও শিক্ষাবান্ধব কমপ্লেক্স নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঙ্গীকারাবদ্ধ। সুতরাং এ মহতী উদ্যোগে চাই সবার আন্তরিক সহযোগিতা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/২০৫১ ঘ.