২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ ডিসেম্বরের পরে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর মীরপুরে পুলিশ স্টাফ কলেজে সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট কোর্স 'এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ২৯ ডিসেম্বরের পরে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর মীরপুরে পুলিশ স্টাফ কলেজে সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট কোর্স 'এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইদানিং সন্ত্রাস ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে গেছে। বর্তমানের 'উন্নত আধুনিক অস্ত্র সমৃদ্ধ' অপরাধীদের মোকাবেলায় উচ্চতর প্রশিক্ষণ অপরিহার্য- এ অভিমত দিয়ে তিনি বলেন, একারণেই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পুলিশের উন্নত প্রশিক্ষণের জন্য সরকারের সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলার অবনতির বিষয়ে নির্ধারিত বক্তব্যের বাইরে আর কিছু বলেননি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, একটি নির্বাচন শেষ হতে না হতেই আরেকটি নির্বাচনের কারণে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত ছিল। একারণে দেশে অপরাধের সংখ্যা 'কিছুটা' বেড়ে গেছে। তবে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন ছাড়াও দেশ জরুরি অবস্থা থেকে বেরিয়ে আসার কারণেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন সোহেল তাজ। অপরাধ দমনে পুলিশের উদ্যোগ এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সোমবার রাত থেকে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ছাড়াও ছিনতাইকারি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের বিরুদ্ধে এই অভিযান চলবে। এই অভিযানে র‌্যাব, ডিবি, সিআইডি ও থানা পুলিশ সদস্যরা অংশ নিচ্ছে। সোহেল তাজ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। যুদ্ধাপরাধীদের বিচার উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাজ বলেন, "এ বিষয়ে আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কার্যপদ্ধতি ঠিক করছি। শুধু এটাই নয়, বাংলাদেশের ভিত্তিতে যে সব ঘটনা নাড়া দিয়েছে সেসব মামলাও সমাধান করা হবে।" আইনমন্ত্রী শফিক আহমেদ স