২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ২টি দোকান পুড়ে গেছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে আগুনে পুড়ে গেছে দু'টি দোকান। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 06:52 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

চাঁদপুর, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে আগুনে পুড়ে গেছে দু'টি দোকান। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "সোমবার রাত ৩টার দিকে চান্দ্রা বাজারের ২টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।" তিনি বলেন, "আগুনে স্বপন তালুকদারের ফার্নিচারের দোকান এবং আক্কাস খান ও স্বপন তালুকদারের যৌথ মালিকানাধীন একটি স'মিল পুড়ে গেছে।" ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে জানিয়েছে, অগ্নিকাণ্ডে তাদের ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেব মতে অগ্নিকান্ডে এ ২টি প্রতিষ্ঠানের ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।" বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মুশফিকুর রহমান জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্বপন তালুকদার ও আক্কাস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে ফার্নিচার দোকানে আগুন লাগলে দোকানে থাকা কর্মচারী বতু বিষয়টি সঙ্গে সঙ্গে বাজারের নৈশপ্রহরী এবং আশপাশের ব্যবসায়ীদের জানায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মঙ্গলবার ভোরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এফএফ/১২৫২ ঘ.