২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মার্কিন সামরিক কর্মকর্তা ঢাকা আসছেন

দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দুই সামরিক কর্মকর্তা ঢাকা সফরে আসছেন। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 06:10 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দুই সামরিক কর্মকর্তা ঢাকা সফরে আসছেন। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তবে তাদের সফরের সময়সূচি জানানো হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 'বিশেষ অপারেশনস কমান্ড' এর লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ফ্রিডোভিচ এবং 'প্যাসিফিক কমান্ড' এর ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল আর বোয়েরা ঢাকা আসছেন। " যুক্তরাষ্ট্রের 'বিশেষ অপারেশনস কমান্ড' এবং 'প্যাসিফিক কমান্ড' সন্ত্রাসবাদ নির্মূলে সহযোগী দেশগুলোকে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে। সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ফ্রিডোভিচ এবং ব্রিগেডিয়ার জেনারেল বোয়েরা যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচি এবং নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা ও নৌবাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ অঞ্চলে অংশীদারিত্ব, উপস্থিতি ও প্রস্তুতি, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপাক্ষিক কৌশল ইত্যাদি বিষয় তাদের আলোচনায় প্রাধান্য পাবে। তাদের এই সফর নিরাপত্তা, মানবিক সহায়তা ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার গুরুত্বকেই তুলে ধওে বলে মন্তব্য করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এইচএ/এসকে/১২০৮ঘ.