ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ ও মাঠ-প্রশাসনের সাতজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
এদের মধ্যে দুই উপ-সচিব ও দুই এডিসিকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশের সোমবার এসব রদবদল করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কবির বিন আনোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব ইরতিজা আহমেদ চৌধুরীকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়।
এরআগে গত ২৬ জানুয়ারি ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক উপ-সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে ওই পদে প্রেষণে নিয়োগের আদেশ দেয়া হলেও তা বাতিল করা হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব বশিরউদ্দিন আহমেদ ও মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব শফিকুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
এডিসিদের মধ্যে পিরোজপুরের এডিএম প্রবীর কুমার চক্রবর্তীকে মাগুরা, চাঁপাই-নবাবগঞ্জের এডিসি সুবোল বোস মনিকে রাজশাহী ও চাঁপাই-নবাবগঞ্জের এডিএম শেখ মুজিবর রহমানকে রাজশাহীর এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব ইমাম উদ্দীন কবীরকে পাবনার এবং সিরাজগঞ্জের তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা এনামুল হককে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়। অন্যদিকে খাগড়াছড়ির এডিসি মাসুদ আহমদ এবং নীলফামারীর মো. মনিরুজ্জামানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সুনামগঞ্জের এডিসি খালেদ হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কান্ট্রি কো-অর্ডিনেশন মেকানিজম (সিসিএম) সচিবালয়ের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট (এমইএস) পদে নিয়োগের জন্য ওএসডি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৯০৫ ঘ.
bdnews24