২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে ব্যারিস্টার রফিকের মামলা

ভুল ও মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করার অভিযোগ এনে প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন ব্যারিস্টার রফিক উল হক। রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে মামলাটি দায়ের করেন তিনি। সোমবার এর ওপর শুনানি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল ও মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করার অভিযোগ এনে প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন ব্যারিস্টার রফিক উল হক। রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে মামলাটি দায়ের করেন তিনি। সোমবার এর ওপর শুনানি হতে পারে। বৃহস্পতিবার প্রথম আলোতে 'বাবরের জামিন নিয়ে নানা কাণ্ড' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, "জামিন নিয়ে উচ্চ আদালতে এর আগে নানা কাণ্ড ঘটেছে। কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎজ্জামান বাবরের জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে এবার যা ঘটেছে, তা এক অভিনব কেলেঙ্কারি।" প্রতিবেদনে আরও বলা হয়, "ব্যারিস্টার রফিক ও তার সহকারী আইনজীবী এহছানুল হক এ মামলায় তথ্য গোপন করায় হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ আপিল বিভাগের নির্দেশনা থেকে বিচ্যুত হন।" রফিক উল হকের সহকারী আইনজীবী আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল ও মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। এর মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে। এতে হাইকোর্টের মর্যাদাও ক্ষুণ