২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সচিব ও তিন অতিরিক্ত সচিব ওএসডি

প্রশাসনের এক সচিব এবং তিন অতিরিক্ত সচিবকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের এক সচিব এবং তিন অতিরিক্ত সচিবকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে একথা বলা হয়েছে। এ চার কর্মকর্তা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হক, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আকমল হোসনে আজাদ এবং নির্পোর্ট'র মহাপরিচালক অতিরিক্ত সচিব নাসিমুল গনি। নাসিমুল গণি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের একান্ত সচিব থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে নিপোর্ট'র মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৮৪৫ ঘ.