২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে কিশোরের গলিত লাশ উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর সবুজ (১৫) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

পঞ্চগড়, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর সবুজ (১৫) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত সবুজ সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মেহেনাভিটা গ্রামের মো. ছায়ামদ্দিনের ছেলে। আটক জুলফিকার আলী ভুট্টো (২৫) একই এলাকার প্রয়াত ইজার আলী ছেলে। সবুজ ও ভুট্টো একত্রে কাঠমিস্ত্রির কাজ করতো। বৃহস্পতিবার বিকালে সবুজের লাশের ময়না তদন্ত হয়েছে। সদর থানার ওসি জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছুদিন ধরে মজুরি নিয়ে সবুজ ও ভুট্টোর মধ্যে মনোমালিন্য চলছিল। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ভুট্টো পার্শ্ববর্তী হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকায় বেড়াতে যাওয়ার কথা বলে সবুজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইদিন থেকে সবুজকে আর খুঁজে পাওয়া যায়নি। মাঝে একাধিকবার সবুজের বিষয়ে তার পরিবারের লোকজন চাপ দিলে ভুট্টো নানা কৌশলে এড়িয়ে যায়। একপর্যায়ে সে আত