রাঙামাাটি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার রাঙামাটিতে চাকমা সার্কেলের তিনদিনের রাজপুণ্যাহ শেষ হয়েছে।
এদিন রাজবাড়িতে সব বয়সের কয়েক হাজার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।
গত রোববার এ অনুষ্ঠান শুরু হয়েছিল।
শেষদিনের অনুষ্ঠানে ছিল রাজ কার্যালয় মাঠে দিনব্যাপী আদিবাসীদের ঐতিহ্যবাহী গান, নৃত্য ও যাত্রাপালা।
আরো ছিল আদিবাসীদের নাদেং খেলা, ঘিলে খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।
এ ছাড়া রাজবাড়ি এলাকায় বসা গৌতম মুনি মেলায় তিনদিন ধরে চলেছে যাদু ও সার্কাস। বিভিন্ন স্টলে বিক্রি হয়েছে আদিবাসীদের তৈরি পিঠা ও শীতের কাপড়-চোপড়।
দেবাশীষ রায় ১৯৭৭ সালে চাকমা সার্কেলের ৫১তম রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার পর ১৯৭৯ সালে রাঙামাটিতে রাজপুণ্যা হয়। দীর্ঘ বিরতির পর ২০০৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয়বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24