২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পিস্তলসহ গ্রেপ্তার ১

ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

রাজশাহী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদর উপজেলার বনপাড়ায় সোমবার রাতে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলামের (৩০) কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দু'টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নজরুল চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কফিল উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বনপাড়া সার্কেল পরিদর্শক আমিনুল কবির সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে অধিদপ্তরের একটি দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তিনি আরো বলেন, "অস্ত্র ব্যবসায়ী নজরুল চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামে পিস্তল নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।" নজরুলকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.