২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শ্মশান দখল, গ্রেপ্তার ৮

ভূমিদস্যুরা রোববার নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাধানগর মহাশ্মশান দখল করার কিছুক্ষণের মধ্যে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

নওগাঁ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিদস্যুরা রোববার নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাধানগর মহাশ্মশান দখল করার কিছুক্ষণের মধ্যে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাধানগর গ্রামের শ্যামসুন্দর দাস, কৃপাসিন্ধু দাস, লোটন কুমার দাস, উৎপল কুমার দাস, উজ্জ্বল কুমার দাস, মানিক বিশ্বাস, বিনয় পণ্ডিত ও কার্তিক চন্দ্র প্রামাণিক। এলাকাবাসীর বরাত দিয়ে নিয়ামতপুর থানার ওসি শহীদ সোহওয়ার্দী বলেন, দুপুরে এলাকার চিহ্নিত ভূমিদস্যু শ্যাম সুন্দরের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী পিস্তল, হকিস্টিক ও রামদা নিয়ে শ্মশান দখল করতে আসে। তারা শ্মশানের দাহ চুল্লিটি ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে লাল পতাকা উড়িয়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শ্মশান কমিটির সভাপতি রথীন্দ্রনাথ বাদী হয়ে ১৭ জনকে আসামি করে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। রথীন্দ্রনাথ প্রামাণিক বলেন, এলাকার চিহ্নিত ভূমিদস্যু শ্যামসুন্দর দীর্ঘদিন ধরে শ্মশানটি দখল নেওয়ার ষড়যন্ত্র করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.