২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ কাটার সময় হতাহতের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে। থানার উপ-পরিদর্শক আজম খান শনিবার গভীর রাতে এ মামলাটি করেন। জাহাজ ভাঙার কারখানায় কর্মরত শ্রমিকদের জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহে অবহেলার অভিযোগে রহিম স্টিল ইয়ার্ডের একজন মালিক মো. ইস্রফিল এবং শ্রমিকদের পাঁচ ঠিকাদার মো. আলম, জাফর আহমেদ, মো. ইউসুফ, মোহাম্মদ আলম ও আবু সালেহ'র বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উপ-পরিদর্শক আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার কারণে এ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান। শনিবার সকালে রহিম স্টিল ইয়ার্ডে একটি পুরনো অয়েল ট্যাংকারের ভেতর গ্যাস কাটার দিয়ে লোহার পাত কাটার সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়। জাহাজভাঙা শিল্পে অনিরাপদ পরিবেশে কাজ করার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় শ্রমিকরা। স