খুলনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার পুলিশের মাধ্যমে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একটি চেক জালিয়াতি মামলায় আকরামের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলে খানজাহান আলী থানার ওসি মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, আকরামকে রাত ১১টার দিকে শিরোমনী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৬ ঘ.
bdnews24