মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ বছর বয়সী পারভেজ হাতের মুঠোয় জীবন নিয়ে গ্যাস কাটার (অক্সি এসিটিলিন শিখা) দিয়ে কাটছিল ২০০ টনের একটি বিশাল লোহার পাত। তার চেয়ে সাত বছরের বড়ো মনির তাকে সাহায্য করছিল।
তাদের দু'জনের কাটা ৬০০ কেজি ওজনের লোহার টুকরো ট্রাকে তুলছিল তাদের বয়সী আরও ২০ জন।
আস্ত জাহাজ ও লোহা কাটার কর্কশ শব্দ, গ্যাস কাটিং মেশিনের তীব্র আলোর বিচ্ছুরণ, বাতাসে লৌহকণাসহ ধূলি-বালিময় এক বিষাক্ত পরিবেশ। এরই মধ্যে উন্মুক্ত স্থানে কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছে জাহাজ ভাঙা শিল্প শ্রমিকদের কাজ।
বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড উপকূলবর্তী কদম রসুল এলাকার শিপ ব্রেকিং ইয়ার্ডে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে।
এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে হরহামেশাই ইয়ার্ডগুলোতে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা এবং তাতে প্রাণ হারাচ্ছে সাধারণ শ্রমিক-মজুর। গত এক সপ্তাহে মারা গেছে সাতজন।
৮ অক্টোবর সীতাকুণ্ডের শীতলপুরের ক্রিস্টাল শিপ ইয়ার্ডে লোহার ভারি পাত চাপা পড়ে মারা যান তিন শ্রমিক। এ ছাড়া ১৩ অক্টোবর কুমিল
bdnews24