ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গুনাউরা এলাকায় মঙ্গলবার রাতে ট্রাক্টর-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছে।
নিহতের নাম মো হারুনূর রশীদ। তার বাড়ি সরাইল উপজেলার চুন্টা বাজারের পশ্চিম পাশে।
সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাক্টর-টেম্পু মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়।
হারুনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার হলে সেখানেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24